শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : অর্থমন্ত্রী      ● জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭      ● রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা      ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে      ● রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ      ● পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত      ● আখাউড়ায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      ● ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়      ● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      
দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : অর্থমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্বৃত্তরা দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে। তাদের সবাইকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী—সবাইকে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। কারণ, এটি শুধু সরকারের স্বার্থের বিষয় নয়, বরং দেশের সবার স্বার্থের বিষয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের সঙ্গে নিয়ে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। অতীতে দেশের অর্থনীতি যেভাবে কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চায় সরকার। অর্থনীতির গণতন্ত্রীকরণ করতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। শুধু রাজনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে কোনো দেশ এগিয়ে যেতে পারে না।

তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। দেশ স্থিতিশীল থাকলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছর স্থিতিশীলতা ধরে রাখতে পারলে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এ জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব গঠনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একসময় চট্টগ্রাম সিটি করপোরেশন ঋণের ভারে জর্জরিত ছিল। সেই দেনা পরিশোধ করে বর্তমানে দেড়শ কোটি টাকা জমা রাখা হয়েছে। নগরের অন্যতম সমস্যা হচ্ছে সিটি গভর্নমেন্ট না থাকা। একসময় এ ব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ সরকার তা রহিত করে দিয়েছিল। এ সময় অর্থমন্ত্রীর প্রতি চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close