মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      ● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ২৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান      ● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      ● গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন      ● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      ● শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি : ডেপুটি স্পিকার      ● হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড      ● ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব      ● রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ      ● ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ      
চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম করিয়াঘোনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাওলানা ফজল কাদেরের দুই ছেলে নিহত হয়েছেন। নিহত দুই ভাইয়ের মধ্যে ছোট ছেলে ওমর ফারুক ঘটনাস্থলেই আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মারা যায়। আর গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলে আবদুল্লাহ আজ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে পশ্চিম করিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর দুই ছেলে দগ্ধ হয়। তাদের মধ্যে ছোট ছেলে ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় বড় ছেলে আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় আবদুল্লাহর মৃত্যু হয়। ফলে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই ভাই-ই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। দুই সন্তানকে হারিয়ে পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক ও অপূরণীয় ক্ষতি। তাঁদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে শোকের মাতম চলছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close