মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ধুনটে ফুটপাত দখল, একজনকে জরিমানা      ● আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান      ● ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না : রিজভী       ● মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ       ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি      ● ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ      ● ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’      ● ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরের জালে ৭ গোল ব্রাজিলের      ● ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি      ● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      ● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৪ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন, ঢাকা বিভাগে দুইজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩২৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ৭৯৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৮ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম সন্দেহে দুই লাখ ২৪ হাজার ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৫ হাজার ৬৩ জন।  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close