মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি      ● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      ● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ২৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান      ● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      ● গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন      ● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      ● শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি : ডেপুটি স্পিকার      ● হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড      ● ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব      ● রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ      
ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে কবর খুঁড়ে এক বছর বয়সী এক শিশুর মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থান থেকে মরদেহটি চুরি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে কবর থেকে শিশুটির মরদেহ উধাও হওয়ার বিষয়টি জানাজানি হলে স্বজনরা কবরস্থানে ছুটে আসেন। প্রিয় সন্তানের কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়।

নিখোঁজ শিশুটির নাম ফাহিমা। সে ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। তার বয়স হয়েছিল মাত্র ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শিশুটির মা শাহাজান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। এরপর আমরা তাকে এই কবরে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের কবরের পাশে দোয়া করিয়েছি। মাঝেমধ্যেই মেয়ের কবরের কাছে আসি। মেয়েকে হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না, তার ওপর এখন কবর থেকে লাশ চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের মরদেহ ফেরত চাই।”

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন জানান, শিশুটিকে দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে মরদেহটি গায়েব হয়ে গেছে। তার ধারণা, কোনো কবিরাজের উদ্দেশ্যে মরদেহটি চুরি করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, এর আগেও গত দুই বছরে ওই এলাকা থেকে আরও দুটি মরদেহ কবর থেকে চুরির ঘটনা ঘটেছে। তবে সেগুলোরও কোনো সন্ধান মেলেনি।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকায় এর আগেও দুটি কবর থেকে মরদেহ চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং শিশুটির মরদেহ উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, কালবেলার প্রতিনিধির মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close