মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি      ● ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ      ● ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’      ● ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরের জালে ৭ গোল ব্রাজিলের      ● ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি      ● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      ● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ২৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান      ● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      ● গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন      ● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      
৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ইসি আব্দুর রহমানেল বলেন, ‘কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো তফসিল তৈরি করেনি। আগামীকাল আমাদের আলোচনা হবে। সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আমরা সেই আইন মেনেই চলব।’

তিনি বলেন, ‘সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সংসদীয় আসনটির উপনির্বাচন করা যায় কি না, তা খতিয়ে দেখছে কমিশন।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দিক বিবেচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে এবং ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।’

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close