মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ      ● ককটেল বিস্ফোরণ মামলার আসামি চলাফেরায় অক্ষম, দাবি স্ত্রীর      ● যশোরে ছয় হাজার কৃষকের মাঝে শর্ষের প্রণোদনা বিতরণ      ● গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে: জাহেদ      ● জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন      ● টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী      ● কোম্পানীগঞ্জে সাংবাদিক সংস্থার কমিটি গঠন      ● চিপ প্রযুক্তিতে ২৪ মিলিয়ন ডলার পেল ভারতীয় স্টার্টআপ      ● বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অংশ কত      ● জিটিএর নতুন সংস্করণে পুরোনো আনন্দের খোঁজ      ● উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার      
ভৈরবের কচুরিপানা উচ্ছেদে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কে এম রফিক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম

যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে যশোর জেলা ছাত্রদল।

মঙ্গলবার সকাল ১০টা থেকে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নেন। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের কাজে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম টিপু, শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন। এছাড়া উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও যশোর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ শিশির, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার এ স্বেচ্ছাশ্রম কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হচ্ছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের পর এবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া আজ বুধবার জেলা যুবদলের উদ্যোগে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যশোর   ভৈরব নদ   কচুরিপানা অপসারণ   পরিচ্ছন্নতা অভিযান   জেলা ছাত্রদল   স্বেচ্ছাশ্রম   ডা. সাদিয়া মনোয়ারা ঊষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close