শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার      ● ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস      ● পাংশায় নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে এমপি হারুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল      ● ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত      ● ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক      ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান      ● তিন বছরে পাবনায় দুই হাজারের বেশি অগ্নিকাণ্ড      ● কোম্পানীগঞ্জে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ● গুরুদাসপুরে মুক্তির হয়রানী থেকে মুক্তি চান প্রাক্তন স্বামী      ● বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত      ● নীলফামারীতে পুলিশ - ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত      
ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুসা মাহমুদকে গ্রেপ্তার করে যশোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে—এমন প্রশ্নের জবাবে এসআই আব্দুল্লাহ আল আজাদ বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  যশোর   ঝিকরগাছা   মুসা মাহমুদ   আওয়ামী লীগ   ডিবি পুলিশ   গ্রেপ্তার   নাশকতার অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close