শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিন বছরে পাবনায় দুই হাজারের বেশি অগ্নিকাণ্ড      ● কোম্পানীগঞ্জে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ● গুরুদাসপুরে মুক্তির হয়রানী থেকে মুক্তি চান প্রাক্তন স্বামী      ● বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত      ● নীলফামারীতে পুলিশ - ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত      ● চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল      ● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      
তিন বছরে পাবনায় দুই হাজারের বেশি অগ্নিকাণ্ড
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত তিন বছরে ২,০৫১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬,৪০,৮৫,৬৭৫ হাজার  টাকা।  যার মাঝে ২০২৪ সালের ঘটনা সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বছরে প্রায় ৬১১টি অগ্নিকাণ্ড ঘটেছে।

এসব অগ্নি দর্ঘটনা ঘটার কারন হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে তা হলো, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,  সিগারেট, কয়েলের আগুন,আতসবাজি, বৈদ্যুতিক গোলযোগ, রান্নার চুলা, রাসায়নিক বা কেমিক্যাল দূর্ঘটনা উল্লেখযোগ্য। 

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, চলতি বছরসহ তিন বছরে পাবনায় সর্বোচ্চ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  যেখানে ফায়ার সার্ভিসের জনবল ও সকল সক্ষমতা থাকাতেও একের পর এক দূর্ঘটনার কবলে পরেছে জনগন। এতে ২০২৪ সালে মোট অগ্নিকাণ্ডের ঘটনা ৭৬১ টি। এতে ক্ষতি হয়েছে ৫,৩৯,৪৮,৬১১ টাকা।  উদ্ধার হয়েছে ১৩,১০,২৫,০০০ টাকার সম্পদ। 
তদুপরি ২০২৫ সালে অগ্নিদূঘটনার সংখ্যা ৬১১টি আনুমানিক ক্ষতি ৬,৯৭,০৬২৫২ আনুমানিক সম্পদ উদ্ধার ১৩,০৬,৫৩,৮৩৮ কোটি টাকা এবং ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬৯৭টি অগ্নি দর্ঘটনা  ঘটেছে যেখানে আনুমানিক ক্ষতি হয়েছে ৪,০৪,৩০,৮১২ এবং উদ্ধার করা হয়েছে ১৫,১২,১২,৬০৭ কোটি টাকা সমমানের সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। 

অগ্নিকান্ডের পাশাপাশি তিন বছরে অন্যান্য দূর্ঘটনার সংখ্যা ১,৫৩০টি এতে আহত হয়েছে ১,৩০০এবং নিহত হয়েছে ৮১জন।

সক্ষমতা সম্পর্কে ফায়ার সার্ভিস অফিস জানায় পাবনা স্টেশনে ৩৫ জনসহ জেলায় ২৬৪জন লোকবল রয়েছে। পাবনায় সর্বমোট ১২টি ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে যার মাঝে ২টি মর্ডান স্টেশন, ইপিজেট ও রূপপুরসহ ঈশ্বরদী উপজেলায় ৫টি অনসাইড স্টেশন রয়েছে এবং  ২টি প্রথম শ্রেণি ৪টি ২য় শ্রেণি ও ৪টি ৩য় শ্রেণির স্টেশন রয়েছে এছাড়াও রুপপুরের ভেতরের ফায়ার সার্ভিস তাদের নিজস্ব শুধুমাত্র ৪৭জন জনবল ফায়ার সার্ভিস হতে সংযুক্ত পাবনায় ৯টি উপজেলার মাঝে ভাঙ্গুড়া বাদে ৮টিতে স্টেশন রয়েছে তবে ভাঙ্গুড়ায় স্টেশন স্থাপন প্রক্রিয়াধীন যেখানে আংশিক জমি অধিগ্রহণ করা হয়েছে ফায়ার সার্ভিস স্থাপন করতে মোট ১০০শতক জমির প্রয়োজন সেখানে ৩৩ শতাংশ জমি ক্রয় করা হয়েছে এবং বাকী জমিও ক্রয় প্রক্রিয়াধীন। 

তবে সক্ষমতা থাকলেও সচেতনতা ও নানা প্রতিবন্ধকতায় থমকে যায় সেবা কার্যক্রম কেননা বাসাবাড়িসহ মার্কেট নির্মাণে মানা হয়না ঠিক নিয়মনীতি, নেই প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা
না থাকায় বেশিরভাগ সময় সম্পদের পাশাপাশি জীবন হানি ঘটে। 

এবিষয়ে কথা হয় নদী গবেষক ও পরিবেশ কর্মী ডাঃ মনছুর আলমের সাথে তিনি বলেন পাবনা শহর ও আশেপাশে, জেলা পরিষদ, পৌরসভার প্রায় ১২০টির অধিক জলাশয় ছিলো যেখানে পর্যাপ্ত সুপেয় পানি ছিলো যার অর্ধেকেরও বেশি অপরিকল্পিতভাবে ভরাট হয়ে সেখানে বহুতল ভবন সহ ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে যার ফলে কোথাও অগ্নি দূর্ঘটনা ঘটলে পানির পর্যাপ্ত সরবরাহ কমে যাওয়ায় দূর্ঘটনা ঘটে থাকে। যা থেকে জিবন হানির পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে।

বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা বলেন গত কয়েক বছরে আবাসিক স্থাপনার পাশাপাশি অপরিকল্পিত শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে পাবনায় এসব প্রতিষ্ঠান বা আবাসিক ভবনের কাগজপত্র ঠিক থাকলেও নির্মান ও পরবর্তী ব্যবহারের জন্য সঠিক নিয়ম মানা হয়নি। যার ফলে ফায়ার সার্ভিস চাইলেও এসব দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। জনগন সচেতন হলে সবাই সুস্থ্য ভাবে জীবনযাপন করতে পারবো।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হলেন মো: শারফুল আহসান ভূঞা বলেন কোথাও কোন অগ্নি দূর্ঘটনা ঘটলে খবর পাওয়ার সাথে সাথে আমরা ৩০ সেকেন্ড এর মাঝে রওনা হই এবং দ্রুত সময়ের মাঝে কাজ শুরু করি। তবে আমাদের পর্যাপ্ত লোকবল ও ফায়ার সার্ভিসের সমস্ত সক্ষমতা থাকতেও বেশিরভাগ সময় আমরা কাজ করতে পারিনা আগুন নিভানোর জন্য পানি সরবরাহ স্বল্পতা যেমন আমাদের গাড়িতে যে পানি থাকে সেটা কয়েক মিনিটে শেষ হয়ে যায় এর মাঝে যদি পানির সরবরাহ না করতে পারি তাহলে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়। শহরের বেশিরভাগ এলাকায় সরু রাস্তা যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনা। দূর্ঘটনা ঘটার আশেপাশে পানির সরবরাহ না থাকা অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। আমাদের মোট ১২টি স্টেশন রয়েছে তার মাঝে মর্ডান স্টেশন ২টি ও পাঁচটি অনফায়ারসহ এ, বি,সি ক্যাটাগরীর স্টেশন রয়েছে। যেকান থেকে সহজেই আমরা ছোটবড় দূর্ঘটনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সক্ষম। শুধু তাই নয় মাদের নিজস্ব দূর্ঘটনা বা বিভিন্নসময়ে অসুস্থ হওয়া রোগীদের বহনকারী গাড়ি রয়েছে। যেটা নূন্যতম খরচের মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি ২৪ ঘন্টা,  আমাদের সাথে যোগাযোগ এর জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পাশাপাশি ফায়ার সার্ভিস হটলাইন ১০২ নাম্বারের মাধ্যে যোগাযোগ করলে দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহন করি। জনসচেতনতা বৃদ্ধি করতে আমরা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে সবসময় চেতন করে আসছি।  জনগন সচেতন হলে তবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে প্রতিটি ভবনে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না তা নিশ্চিত করতে হবে।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারনে অবকাঠামো নির্মাণের পাশাপাশি অস্বাভাবিক ভাবে কর্মক্ষেত্র তৈরী হচ্ছে বেশিরভাগ অপরিকল্পিত,  যেখানে নগর উন্নয়ন এর সঠিক নিয়ম মানা হচ্ছে না।  এসব স্থাপনা নির্মান ও নানা কারনে জলাশয় ও নদীনালাগুলো ভরাট হয়ে যাচ্ছে যার ফলে দূর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা সরকারি বেসরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান সভা সেমিনারে জেলা প্রশাসন থেকে সবসময় পরামর্শ দেওয়ার চেষ্টা করছি মার্কেট, বহুতল ভবন ও কলকারখানা নির্মানের ক্ষেত্রে যেন পরিবেশের কথা চিন্তা করে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিকভাবে নিয়ম মেনে কাজ করা হয়। প্রতিটি ভবনে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার এক্সিট লক ব্যবহার করা।  যাতে মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সবকিছু মিলিয়ে আমাদের এমনভাবে চিন্তা করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি নিরাপদ বাসযোগ্য পরিবেশে বেড়ে উঠতে পারে। 









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস   অগ্নিনিরাপত্তা   অগ্নিদুর্ঘটনা   পানির সংকট   সচেতনতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close