শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কোম্পানীগঞ্জে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ● গুরুদাসপুরে মুক্তির হয়রানী থেকে মুক্তি চান প্রাক্তন স্বামী      ● বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত      ● নীলফামারীতে পুলিশ - ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত      ● চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল      ● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      ● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       
কোম্পানীগঞ্জে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রতিনিধি, নোয়াখালী (দক্ষিণ)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা শনিবার সকালে অনুষ্ঠিত হয়। 
বামনি আছিরিয়া সিনিয়র ফাজিল মাদরাসা ও সুফ্ফা মডেল মাদরাসা কেন্দ্রে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় পুরো পরীক্ষা কেন্দ্রটি এক প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব মুখরিত পরিবেশে রূপ নেয়।


এসময় বৃত্তি কেন্দ্র পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, ফিরোজ আলম  ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, পরিচালক মাহমুদুল হাসান আনাছ, বামনী আছিরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল হাসনাত যুবায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্না, সাধারণ সম্পাদক এসএম আরমান, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক এম শরীফ ভূঞা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন লিংকন, হল সুপার সাইফুল্লাহ আদনান, রংমালা মহিলা মাদ্রাসার সুপার নুরুল করিম, সুফ্ফা গার্লস মাদ্রাসার প্রধান আবদুর রহমান আশ্রাফ প্রমুখ। 

​আয়োজকদের মতে, মরহুম হাফেজ ফিরোজ আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশ ও কল্যাণে এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
​পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি












আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   কোম্পানীগঞ্জ   বৃত্তি পরীক্ষা   হাফেজ ফিরোজ আলম মেমোরিয়াল ফাউন্ডেশন   শিক্ষার্থী   শিক্ষা কার্যক্রম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close