বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ      ● হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু      ● শীতের অসুখ এড়াতে খাদ্যতালিকায় রাখুন ৬ উপাদান      ● কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ      ● এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর      ● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদেরও সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক      ● টেকসই ডেইরি খাত গড়তে আধুনিক প্রযুক্তির ওপর জোর      ● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ
ফারুক হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। কুষ্টিয়ায় জন্ম হলেও তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের বড় অংশ কেটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে। জীবনের শেষ দিনগুলোও কাটে সেখানেই। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর পদমদীতেই মৃত্যুবরণ করেন তিনি।

জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে পদমদীর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মীরের স্মৃতি রক্ষার্থে নির্মিত এই কমপ্লেক্সে রয়েছে তাঁর ভাস্কর্য, সংগ্রহশালা, সভাকক্ষ ও গ্রন্থাগার। সেখানে তাঁর স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও ভাইয়ের স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। তবে দর্শনার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা।

মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘বিষাদ সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘গো-জীবন’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘উদাসীন পথিকের মনের কথা’ ও ‘আমার জীবনী’। সাহিত্যগুরু কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় তাঁর সাহিত্যচর্চার সূচনা হয়। ‘জমিদার দর্পণ’সহ বিভিন্ন রচনায় জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচারের চিত্র তুলে ধরে বাংলা সাহিত্যে বিশেষ স্থান করে নেন তিনি।





স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  মীর মশাররফ হোসেন   জন্মবার্ষিকী   বিষাদ সিন্ধু   বাংলা সাহিত্য   পদমদী   বালিয়াকান্দি   রাজবাড়ী   বাংলা একাডেমি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close