বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      ● ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী      ● আমার হাঁটুটা আপনার হলে বুঝতেন : নেইমার      ● শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা      ● শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে : অ্যাটর্নি জেনারেল      ● সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে : অর্থমন্ত্রী      ● ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি      ● লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর গাড়ির ধাক্কা, নিহত ৩      ● জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের      ● চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান      ● রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী      ● এবার ওটিটিতে ফিরছেন তাসনিয়া ফারিণ      
সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সাইফুল ইসলাম (৫১) নামের এক ব্যবসায়ীকে মাটিতে ফেলে মারধরের পর সাড়ে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলী মোল্লার ছেলে মো. বাবু মোল্লা (৪৪), সুন্দরগঞ্জ উপজেলার শিংগিজানী লালচামার গ্রামের মৃত শরফত আলী ওরফে শরত আলীর ছেলে মো. মারুফ মিয়া (২৪) এবং কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রামের মো. ফজলুল হক ওরফে ফজলু দর্জির ছেলে মো. বাবলু মিয়া ওরফে বাবুল (৫৫)। এ মামলার অপর আসামি সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গোবিন্দী গ্রামের সন্তোষ আলীর ছেলে মো. বাবু মিয়া (৫৩) পলাতক রয়েছেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম কঞ্চিবাড়ী ইউনিয়নের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি বিবিসির মোড়ে ‘সাইফুল টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কঞ্চিবাড়ী ইউনিয়নের বিবিসির মোড় থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। দোকান বন্ধ করে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং, বিকাশ, নগদ ও রকেটের লেনদেন এবং দোকানের বেচাকেনার টাকা মিলিয়ে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন ছিল। টাকাসহ ফোনগুলো একটি নীল রঙের প্লাস্টিকের টিফিন ব্যাগে রাখা ছিল।

বাড়ি যাওয়ার কাঁচা সড়কে কঞ্চিবাড়ী গ্রামের আশেক আলীর বাড়ির পাশে কবরস্থানের কাছে পৌঁছালে রাস্তার ওপর এক ব্যক্তিকে মোবাইল ফোন চাপতে দেখেন তিনি। তাকে অতিক্রম করার পরপরই দুই ব্যক্তি পেছন থেকে ঝাপটে ধরে মারধর শুরু করেন। ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথি মারেন তারা। একপর্যায়ে জোর করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে উত্তর দিকে পালিয়ে যান।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শান্তিরাম ইউনিয়নের সুরুত আলীর মোড়ের পূর্ব পাশে একটি দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুজনের কাছে নীল রঙের ব্যাগ হাতে এক ব্যক্তিকে দৌড়ে যেতে দেখেন তারা। ওই ব্যক্তি মোটরসাইকেলে ওঠার সময় ব্যাগটি পেছনে বসা ব্যক্তির হাতে দেন। স্থানীয়রা ধাওয়া করলে মোটরসাইকেলে থাকা দুজন ব্যাগ নিয়ে পালিয়ে যান। তবে মোটরসাইকেলে উঠতে না পারায় ব্যাগ বহনকারী ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। একই সময় শান্তির মোড়ের পশ্চিম পাশে একটি মসজিদের সামনে থেকে দৌড়ে পালানোর সময় আরেকজনকে আটক করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটক দুজন এ ঘটনায় জড়িত আরও দুইজনের নাম-ঠিকানা প্রকাশ করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাবলু মিয়া ওরফে বাবুলকে গ্রেফতার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close