বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      ● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      ● নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর      ● পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার      
গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান
মোঃ আলম সরদার, গোসাইরহাট (শরীয়তপুর)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে মিত্রসেন পট্টি মৌজার একটি পৈতৃক ও ক্রয়কৃত পারিবারিক জমি জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। ভুক্তভোগী ভাতিজা রিয়াদ বেপারী অভিযোগ করেছেন যে, তাঁর ওয়ারিশসূত্রে পাওয়া, দলিলসূত্রে পাওয়া এবং তাঁর প্রয়াত বাবার কেনা জমির একটি বড় অংশ জোরপূর্বক দখল করে রেখেছেন তাঁর আপন চাচা শামীম বেপারী। জমি ফেরত চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং স্থানীয়ভাবে সালিশ-দরবারের নামে বছরের পর বছর সময়ক্ষেপণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিত্রসেন পট্টি মৌজার এসএ ১৯০ ও ১৯১ নম্বর (বিআরএস ৮২১ নম্বর) দাগে মরহুমা রাজিয়া খাতুনের মোট ২৭.৫০ শতাংশ জমি ছিল। জীবদ্দশায় তিনি ৪ শতাংশ জমি বিক্রি করায় অবশিষ্ট থাকে ২৩.৫০ শতাংশ। মৃত্যুর পর তিনি রেখে যান তাঁর স্বামী কালু বেপারী, দুই পুত্র এবং সাত কন্যাকে।
ইসলামী ফরায়েজ (উত্তরাধিকার আইন) অনুযায়ী সম্পত্তি বণ্টন করলে স্বামী পান ১/৪ অংশ বা ৫.৮৮ শতাংশ। বাকি সম্পত্তি পুত্রদের দুই ভাগ এবং কন্যাদের এক ভাগ হিসেবে বণ্টন হওয়ার কথা। সেই হিসাবে প্রতি পুত্র পান ৩.২০ শতাংশ এবং প্রতি কন্যা পান ১.৬০ শতাংশ জমি। বর্তমানে পরিবারের কন্যারা প্রত্যেকে নিজ নিজ ১.৬০ শতাংশ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন; এ বিষয়ে কোনো বিরোধ নেই।

নথিপত্র ও আইনি হিসাব পর্যালোচায় দেখা যায়, কালু বেপারী তাঁর প্রাপ্ত ৫.৮৮ শতাংশ জমির মধ্যে পাঁচটি ভিন্ন দলিলে মোট ৪.৪৬ শতাংশ বিক্রি করেন। বাকি ১.৪২ শতাংশ জমি তিনি হেবা দলিলে তাঁর নাতি রিয়াদ বেপারীকে প্রদান করেন। অন্যদিকে, রিয়াদ তাঁর প্রয়াত বাবা আলমাস বেপারীর ওয়ারিশ সূত্রে পান ৩.২০ শতাংশ। এই দুটি অংশ মিলিয়ে এসএ ১৯০/১৯১( যার বিআরএস ৮২১) দাগে রিয়াদের মোট বৈধ প্রাপ্য ৪.৬২ শতাংশ।
পক্ষান্তরে, চাচা শামীম বেপারী তাঁর প্রাপ্ত ৩.২০ শতাংশ জমির মধ্য থেকে ০.২৮ শতাংশ বিক্রি করেছেন। সেই হিসাবে তাঁর বৈধ প্রাপ্য থাকার কথা ২.৯২ শতাংশ।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সালিশকারী ও সাক্ষীদের উপস্থিতিতে সম্প্রতি জমিতে মাপজোক পরিচালনা করা হয়। মাপজোকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দেখা যায়, অভিযুক্ত শামীম বেপারী তাঁর প্রাপ্য ২.৯২ শতাংশের চেয়ে অনেক বেশি জমি জবরদখল করে আছেন। অন্যদিকে, ৪.৬২ শতাংশ প্রাপ্যতার বিপরীতে রিয়াদ বেপারী দখলে পেয়েছেন মাত্র ২.৯০ শতাংশ। অর্থাৎ, বৈধ কাগজপত্র ও মাপ অনুযায়ী রিয়াদের প্রায় ১.৭২ শতাংশ জমি বেআইনিভাবে শামীমের দখলে রয়েছে।

রিয়াদ বেপারীর অভিযোগ, পৈতৃক সম্পত্তির এই হয়রানি এখানেই শেষ নয়। তাঁর প্রয়াত বাবা আলমাস বেপারীর নিজ আয়ে কেনা বিআরএস ৭১০ নম্বর দাগের ৫.৭৫ শতাংশ জমিও সম্পূর্ণভাবে জবরদখল করে রেখেছেন চাচা শামীম বেপারী। পৈতৃক ও ক্রয়কৃত এই সম্পত্তি ফেরত চাইতে গেলেই শামীমের শ্বশুরবাড়ির লোকজন এসে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। এই জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য এ পর্যন্ত বহুবার সালিশ-বৈঠক বসলেও প্রভাবশালী মহলের ইন্ধনে কোনো চূড়ান্ত ফয়সালা হয়নি।

বছরের পর বছর ধরে স্থানীয় সালিশের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন রিয়াদ বেপারী ও তাঁর পরিবার। তাঁর বিনীত প্রশ্ন— মাপজোকে সব হিসাব স্পষ্ট হওয়ার পরও কেন একটি নির্দিষ্ট জমির মীমাংসার জন্য বছরের পর বছর কালক্ষেপণ করা হচ্ছে ?
জরুরি ভিত্তিতে নিজের পৈতৃক, ওয়ারিশসূত্রে প্রাপ্ত এবং বাবার কেনা জমি আইনি ও সামাজিক সহায়তার মাধ্যমে ফিরে পেতে স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট প্রশাসন, এলাকার সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী রিয়াদ বেপারী।

(এই প্রতিবেদনে অভিযুক্ত শামীম বেপারীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।)







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   গোসাইরহাট   জমি দখল   জমি বিরোধ   চাচা-ভাতিজার বিরোধ   রিয়াদ বেপারী   শামীম বেপারী   পৈতৃক সম্পত্তি   জমি মাপজোক   সালিশ   প্রাণনাশের হুমকি   মিত্রসেন পট্টি মৌজা   ভূমি বিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close