বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      ● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      ● নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর      ● পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার      ● ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্পের, চালিয়ে যেতে চান নেতানিয়াহু      
বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
প্রতিনিধি, বোঁচাগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম

দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাফানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। তিনি সুলতানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। অপরজন হলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তাহের (৫৫)। তিনি মৃত আমিনুল ইসলামের ছেলে। দুজনই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বোঁচাগঞ্জ থানা পুলিশের একটি দল সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   বোঁচাগঞ্জ   নাফানগর ইউনিয়ন   সুলতানপুর   আওয়ামী লীগ   ছাত্রলীগ   দুই নেতা গ্রেপ্তার   মো. মোকছেদ আলী   মো. আবু তাহের   থানা পুলিশ   বিশেষ অভিযান   আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close