প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সদস্য এডভোকেট দেওয়ান নাজমুল হুদা,সাংগঠনিক সম্পাদক জেট এইচ সেলিম শুকড়ী। উপজেলা বিএনপির সহ-সভাপতি শাওখায়াত হোসেন ও আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েবুর হাসান মাসুম ও জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম সেন্টু,অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, এছাড়া বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ ও মজিবুর রহমান মজিব, বিএনপি নেতা আবদুর রাজ্জাক শিশু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এম মনিরুল ইসলাম, , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমান আলী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কালা মিয়া, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার ও আশিকুর রহমান অন্তুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিনের চেতনা চিরস্মরণীয়।
বক্তারা আরও বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এই দিবসের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বাঞ্ছারামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।