সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঝালকাঠিতে টমটমের ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
​ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

​ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো. শিফাত হাওলাদার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের সমবায় আবাসন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শিফাত উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আব্দুর নুর হাওলাদারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে শিফাতকে সমবায় আবাসন এলাকায় তার ফুফু মনিরা বেগমের বাসায় রেখে চিকিৎসকের কাছে যান শিশুটির মা। বিকেলে ফুফুর বাসায় খাবার শেষে আবাসনের অন্য শিশুদের সঙ্গে বাইরে খেলতে যায় শিফাত। এ সময় মহাসড়ক পার হওয়ার সময় রাজাপুরগামী দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে।

​ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।

​এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close