সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের কবির আহম্মেদের বাড়ির বাসিন্দা শাহেদা বেগম (৩৫), স্বামী মো. জাফর, মাতা লাইলী বেগম; দেলোয়ার হোসেন (৩০), পিতা আব্দুল শহিদ, মাতা আজিমা খাতুন এবং মো. মাসুদ (৩১), পিতা মৃত সিরাজুল হক, মাতা ফাতেমা খাতুন।

এ ঘটনায় পলাতক আসামি মো. জাফর (৪৫), পিতা মৃত কবির আহম্মেদ, মাতা জরিনা খাতুন। তিনি একই এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close