রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রকাশ্যে মিছিল করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মী গ্রেপ্তার      ● জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা      ● কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬      ● সভ্যতার ফেরিওয়ালা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এমপি মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল      ● দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর ফেলো নির্বাচিত হলেন বুয়েটের অধ্যাপক ড. এ. কে. এম. আখতার হোসেন      ● শিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত       ● হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া ও মব ভায়োলেন্স দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরায়      ● চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● আলীকদমে সাত রোহিঙ্গা আটক      ● বিপুল সংখ্যক ইয়াবা সহ মঠবাড়িয়ার শীর্ষ ২ মাদক কারবারি গ্রেফতার      ● খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত      
প্রকাশ্যে মিছিল করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মী গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম

রাজবাড়ীর পাংশায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) ভোরে ও গত শুক্রবারের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সালেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০), আমজাদ প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০), ফজলুল হক শেখ এর ছেলে মো. রাব্বি হোসেন (২২), মো: রাজু শেখ এর ছেলে মো. সুহান শেখ (২৩)।সবার বাড়িই রাজবাড়ী জেলার পাংশা থানায়।

পুলিশ জানায়, গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে একটি মিছিলে অংশ নেন ওই আসামিরা।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলো।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনায় নিজের মাকে সাথে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে ৫০ থেকে ৭০ জন নেতা কর্মীকে মিছিলে দেখা যায়। 

এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছাত্রলীগের সাবেক এই নেতা মিছিলের কিছু ছবি ভিডিও শেয়ার করেন।সেখানে তিনি লেখেন এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা তাঁর বাম পাশে আমার বাড়ী। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে। 

অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবার কে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয় বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রে*ট, কয়েকবার হা*মলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারেনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদের কে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুট*পাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছুর অপেক্ষায় আছি।আমাকে দমানো যাবে না...


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close