জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এমপি মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীদের ঢল
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম

ফাইল ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে রবিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি জল্লা ব্রীজের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলেয়াবাদ গোল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মলাই মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।