প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম

"করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
আজ রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শিবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. জলিল হোসাইন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার ফাহমিদা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. মতিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান,শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব খান ও সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম প্রমুখ।
বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব ও ভূমিকার ওপর আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।