রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া ও মব ভায়োলেন্স দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরায়      ● চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● আলীকদমে সাত রোহিঙ্গা আটক      ● বিপুল সংখ্যক ইয়াবা সহ মঠবাড়িয়ার শীর্ষ ২ মাদক কারবারি গ্রেফতার      ● খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত      ● জামালপুরে পৌর আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নেতৃত্বে ছানোয়ার হোসেন ছানু      ● উল্লাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● ভালুকায় ‘শেখ হাসিনা ফিরবেই’ স্লোগানে যুবলীগের মিছিল      ● মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার      ● সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা ব্যবসায়ী সহ দুই জেলে গ্রেফতার      ● পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      
হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া ও মব ভায়োলেন্স দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরায়
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম

হলুদ সাংবাদিকতা বন্ধ, অনলাইন জুয়া, মাদক ও সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন এবং মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতক্ষীরায়। একই সঙ্গে আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, বাল্যবিয়ে প্রতিরোধ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিজিবির উপ-অধিনায়ক, সরকারি দুই কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাশকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আরও সংবাদ   বিষয়:  হলুদ সাংবাদিকতা অনলাইন জুয়া মব ভায়োলেন্স   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close