শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন      ● খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল      ● ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ      ● নরসিংদীতে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার      ● কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● কালুখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন      ● নাগরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      ● পাবনায় আহবানের আয়োজনে বৈঠকী গানের আসর ‘সুরের উঠান’ অনুষ্ঠিত      ● কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● আশুগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ      ● ফেনীর সীমান্তে দুই দিনে ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ      
নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের চক্রলোদী গ্রামে কিশোরী গৃহবধূ সায়েমা আক্তারের হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী কাঠ মিস্ত্রি জাহিদ হোসেনের বিচার দাবি ও থানায় হত্যা মামলা না নেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকাল থেকে সায়েমার পিতার বাড়ি আজিয়াপাড়া গ্রামের শত-শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন হাতে নাঙ্গলকোট থানা ফটকে অবস্থান নেয়। পরে তারা থানা ফটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ও থানা এলাকায় মিছিল করে। এসময় গ্রামবাসী রাস্তায় শুয়ে বিক্ষোভ করার ফলে সড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। বিক্ষোভ শেষে এলাকাবাসী নাঙ্গলকোট উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে মানববন্ধন করে। এছাড়া বিক্ষোভকারীরা   জাতীয় বিপ্লব সংহতি দিবসে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া আসার খবরে অনুষ্ঠান স্থলে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত গৃহবধূ সায়েমা'র পিতা শামীম, মা কসুম বেগম, বোন সাহিদা, শারমিন আক্তার,  ভগ্নিপতি জয়নাল আবেদীন রিপন, চাচা সেলিম ও সমাজ সেবক হাফেজ আল-আমীন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আজিয়া পাড়া গ্রামের সমাজসেবক হাজী অহিদুর রহমান, আবুল কালাম, কামরুজ্জামান, সাহাব উদ্দিন, নাছির উদ্দীন, সোহাগ, সাফায়েত, রুবেল, শরীফ, ফরহাদ, মিরাজ, মোর্শেদ, জাহিদ, নূরু, সোহেল প্রমুখ। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সায়েমা আক্তারের স্বামীর বাড়ি চক্রলোদী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। সায়েমা ওই গ্রামের কাঠ মিস্ত্রি জাহিদ হোসেনের স্ত্রী। গত ৬ মাস পূর্বে পারিবারিক ভাবে অপ্রাপ্তবয়স্ক সায়েমার সাথে  জাহিদের বিয়ে হয়। বিয়ের পর জাহিদ ও তার পরিবার উপহারের নামে বিভিন্ন মালামাল দাবি করে, সায়েমার রিক্সা চালক পিতা তাদের চাহিদা গুলো মেটাতে না পারায় পারিবারিক কলহ শুরু হয় বলে জানান নিহতের পরিবার। এছাড়া স্বামী জাহিদ নোয়াখালী'র এক নারীর সাথে পরকীয় লিপ্ত থাকায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে দাবি করেন সায়েমার বড় বোন সাহিদা । জাহিদ চক্রলোদী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। সায়েমা আক্তার একই ইউনিয়নের আজিয়া পাড়া গ্রামের রিকশা চালক মোহাম্মদ শামীমের কন্যা। 

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close