শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় সারসহ ট্রাক জব্দ, আটক ১      ● নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন      ● খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল      ● ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ      ● নরসিংদীতে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার      ● কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● কালুখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন      ● নাগরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      ● পাবনায় আহবানের আয়োজনে বৈঠকী গানের আসর ‘সুরের উঠান’ অনুষ্ঠিত      ● কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● আশুগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ      
ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গীকার’—স্লোগানে ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি করেছে স্বেচ্ছাসেবকদের বৃহৎ প্ল্যাটফর্ম ত্রিশাল হেল্পলাইন। শনিবার সকাল ১০টায় আয়োজিত র‍্যালিতে কয়েকশ তরুণ অংশ নেন।

ত্রিশাল হেল্পলাইনের ১৩টি শাখার সদস্যরা র‍্যালিতে অংশ নেন। শাখাগুলো উপজেলার ১২টি ইউনিয়ন ও ত্রিশাল পৌরসভায় কার্যক্রম পরিচালনা করে।

র‍্যালিটি স্থানীয় নজরুল কলেজ মাঠ থেকে শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

র‍্যালিতে স্বেচ্ছাসেবকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’, ‘মাদককে প্রশ্রয় নয়, প্রতিরোধ করুন’, ‘মাদক জীবন কেড়ে নেয়, সচেতনতা জীবন বাঁচায়’, ‘মাদক নয়, খেলাধুলা সুস্থ জীবনের মূলমন্ত্র’, ‘মাদক ছাড়ুন, পরিবার বাঁচান, সমাজকে আলোকিত করুন’ এবং ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুন্দর সমাজ গড়ে তুলুন’।

র‍্যালির শেষ পর্যায়ে বাসস্ট্যান্ড মোড়ে নজরুল কলেজ গেটসংলগ্ন স্থানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জামান আশিক, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল মুনসুর, সাবেক সভাপতি আহাম্মদ আলী মানিক, রক্তদানে ত্রিশাল (অগ্রণী)-এর সভাপতি মো. আবু রায়হান ও সাংবাদিক মো. এটিএম মনিরুজ্জামান।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও এর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তরুণদের সচেতন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

আয়োজকেরা জানান, ত্রিশাল হেল্পলাইন নভেম্বর মাসকে মাদকবিরোধী সচেতনতা তৈরির মাস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে নভেম্বর মাসজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদ ও মাহফিলে মাদকবিরোধী আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে কাজ করবেন।

মাদকমুক্ত ত্রিশাল গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close