শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন      ● বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ইশরাক হোসেনের      ● হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু      ● ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী      ● দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী      ● রাঙ্গাবালীর একমাত্র সড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলাচল      ● ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র      ● মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় সারসহ ট্রাক জব্দ, আটক ১      ● নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন      ● খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      
কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
​ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

​ঝালকাঠির কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হানের হঠাৎ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে থানার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

​আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে থানার সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

​বিক্ষোভকারীরা জানান, গত ৫ আগস্টের পর যোগদানের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি মো. আবু নাছের রায়হান প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। পারিবারিক কলহসহ বিভিন্ন ছোটখাটো বিষয় মামলা না করে থানায় বসে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছেন তিনি। এছাড়া মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ এবং দ্রুত খুন রহস্য উদঘাটনসহ অপরাধী গ্রেফতারে তার কার্যক্রম সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছিল। প্রত্যন্ত অঞ্চলের মানুষও ২৪ ঘণ্টা তার কাছ থেকে আইনি পরামর্শ ও সমাধান পেয়েছেন, যা তাকে সব মহলের কাছে জনপ্রিয় করে তুলেছে।

​বক্তারা আরও বলেন, বর্তমান ওসির বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করে তাকে কাঁঠালিয়া থানায় পুনর্বহাল করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

​উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. নেহার খানমের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন— উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দল নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়ন ইউনিয়ন মহিলা দল নেত্রী লাকি বেগম এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close