প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম

সংগৃহীত ছবি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাকেরহাটের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীবৃন্দ।
এর আগে প্রধান অতিথি ভাবকী ইউনিয়নের চককাঞ্চন তেলিয়াপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এদিকে,এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে খানসামা ডিগ্রি কলেজ মাঠে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাছেত সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।