প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ২টায় কালুখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা, সহ-সভাপতি মাহবুব আলম বাদল ও রফিকুল ইসলাম আতিক, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমির হোসেন খান এবং জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের কালুখালী উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) প্রতিনিধি ডা. মিঠুন খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন, কালুখালী, রাজবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।