শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      
ফেনীর সীমান্তে দুই দিনে ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী জব্দ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৬ ও ৭ নভেম্বর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত এসব অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ২১ লাখ ৬০ হাজার ৭০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ৭ নভেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর পরশুরাম, নিজকালিকাপুর, জয়ন্তীনগর ও চম্পকনগর বিওপির সদস্যরা ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ, শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৮ লাখ ৫ হাজার ৫৭০ টাকা।

এর আগে ৬ নভেম্বর একই ব্যাটালিয়নের কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close