
সংগৃহীত ছবি
হেমন্তের শীতল বাতাসে কার্তিকের শেষ মুহুর্তে আর শীতের আগমনে হালকা কুয়াশায় চাদর ঘিরে প্রদীপের মৃদু আলো আবার চারপাশে নানা বর্ণের ঝলকানো আলোছায়ায় বসেছিলো গানের আসর। এ যেন এক আবহমান বাংলার ঐতিহ্যের সেই পুরোনো সংস্কৃতির আগমন।
যা স্মরণ করিয়ে দিচ্ছিলো আধুনিক বিশ্বের অত্যাধুনিক সমাজে বিলুপ্তির আবহমান বাংলার মানুষের প্রাণে মিশে থাকা এমনই এক গানের মুহুর্তে যার ফলে পুরো পরিবেশটাই বদলে গিয়েছিলো। কেউ কেউ ফিরে গিয়েছিলো স্মৃতিচারণে তার শৈশবে আবার নতুনেরা পুরাতন দিনের সংস্কৃতিকে জানার জন্য পেয়েছিলো এক নতুন অভিপ্রায়।
৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার থানা পাড়ায় বাড়ির ছাদে মাদুর বিছিয়ে ধোয়া ওঠা চায়ের পেয়ালা হাতে শত দর্শকে মুখরিত এক সুন্দর সন্ধ্যার আয়োজন করেছিলো পাবনার সমকালীন সময়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মুক্ত চিন্তায় যুক্ত হোক সবাই এই শ্লোগানে প্রগতিশীল মনন চর্চাকেন্দ্র "আহবান" এর আয়োজনে সংস্কৃতির শৈল্পিক পরিমন্ডলে গড়ে তোলার প্রত্যাশায় বৈঠকী গানের আসর "সুরের উঠান" সংগঠনের সভাপতি ডাঃ জুবায়ের তানভীর এর সভাপতিত্বে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মির্জা রানার সঞ্চালনায় গান কবিতা গানের ফাঁকে কথার আয়োজনে অন্যরকম অনুভব তৈরি হয়েছিলো।
কখনো মান্না দে কখনো নচিকেতা, আবার লোকসংগীত, কখনোও বা আধুনিক গানের সুর ছুঁয়েছিলো উপস্থিতজনদের আবার কেউ কেউ কবিতায় করেছিলো মুগ্ধ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, আব্দুল মালেক ফারুক, বংকেশ সরকার, মাজহারুল ইসলাম, জুলি সাহা, বাউল রবী রাজ, বিদিপ্তা সরকার, মাধবী ইসলাম, জান্নাতুল ফেরদৌস স্বৈতি।
নবীন ও প্রবীণ এর সমন্বয়ে হারানো দিনের গান, নজরুল ও রবীন্দ্র সংগীত, সমকালীন সময়ের আধুনিক বাংলা গান এর পাশাপাশি ব্যান্ডের গান পরিবেশন করেন জাহিদ হাসান। গিটারের ছিলেন জনম হোসেন ও আরাফাত হোসেন। আবৃত্তি করেন স্কয়ারের এর এইচআরডি কর্মকর্তা তানজির পিয়াস।
তবলায় সহযোগিতা করেন প্রবীণ তবলা শিল্পী শাহিন সরওয়ার, এ প্রজন্মের তবলা শিল্পী সুব্রত কৃষ্ণ দাস ও বিদ্যুৎ সূত্রধর ।
উক্ত গানের উঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ।সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব পান্না, থিয়েটার কর্মী সুইট, কবি আব্দুল্লাহিল বাকী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমেল রানা, প্রফেসর রুহুল আমিন, ইছামতি থিয়েটারের সভাপতি ভাস্কর চৌধুরীর, বাংলাদেশ গণশিল্পী সংস্থা পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, পাঠশালা সাংস্কৃতিক সংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিশির ইসলাম, আবৃত্তি চর্চাকেন্দ্র বাচন শৈলীর সাধারণ সম্পাদক সামুন সাব্বির, উচ্চারণ নিকেতন এর সাধারণ সম্পাদক ওয়াহিদা অপ্সরা নারী উদ্যোক্তা ফারহানা রহমানসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। বৈঠকের তত্বাবধানে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তিমির হায়দার ও অন্যান্য সদস্যবৃন্দ।