শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● নোয়াখালী রুটে চালুর হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’      ● পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলায় নিহত ১১      ● জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনায় আনসার-ভিডিপিতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      ● অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে টপকে কোহলির বিশ্বরেকর্ড      ● ছেলের ক্লাবেই বড় পদ পেলেন নেইমারের বাবা      
মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় সারসহ ট্রাক জব্দ, আটক ১
মীরসরাই উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মীরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান রোমন (২৫) নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। সারগুলো নরসিংদীর ঘোড়াশাল থেকে আনা হয়েছিল। জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন সার রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রমীরসরাইয়ে মীরসরাইয়ের বঙ্গোপসাগর উপকূলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সার পাচারের চেষ্টা করছে একটি চক্র। এর আগেও একই এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি পাচামীরসরাইয়ের সরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close