শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু      ● ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী      ● দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী      ● রাঙ্গাবালীর একমাত্র সড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলাচল      ● ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র      ● মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় সারসহ ট্রাক জব্দ, আটক ১      ● নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন      ● খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল      ● ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ      ● নরসিংদীতে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার      
আশুগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহানসিরাজের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়।র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।র‍্যালিটি আশুগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় হোটেলভোজন বিলাসের সামনে গিয়ে শেষ হয়।

পরে আলহাজ্ব শাহজাহান সিরাজের সভাপতিত্বে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি হাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ এবং কৃষক দলের আহ্বায়ক আলাল শাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও রাজনৈতিক সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।র‍্যালি ও সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close