শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর একমাত্র সড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলাচল      ● ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র      ● মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় সারসহ ট্রাক জব্দ, আটক ১      ● নাঙ্গলকোটে গৃহবধূ সায়েমা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন      ● খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল      ● ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ      ● নরসিংদীতে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার      ● কাঁঠালিয়া থানার ওসির বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন      ● কালুখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন      ● নাগরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      
৭ নভেম্বরের তাৎপর্য নেতাকর্মীদের ধারণ করতে হবে: এমপি কিরণ
প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালির শুরুতে আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরন(এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য দলের নেতাকর্মীদের মনেপ্রাণে ধারণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৈনিক, ভালো মানুষ ও ভালো রাষ্ট্রনায়ক। তাঁর মধ্যে থাকা এসব গুণাবলি ও আদর্শের প্রতিফলন নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে ফুটিয়ে তুলতে হবে।

এসময় কর্মসূচিতে উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও সংহতির ঘটনাকে স্মরণ করে বিএনপি প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। দিবসটি উপলক্ষে এবারও কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   শফিকুর রহমান কিরণ   নড়িয়া   শরীয়তপুর   বিএনপি   বিজয় র‍্যালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close