প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন রেজাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় জীবনে দিবসটির প্রভাব এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি