শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বগি      ● কানাডায় ভাল্লুকের হামলায় প্রাণ হারালেন মা ও মেয়ে      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু      ● বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী      ● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      ● মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা      ● নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, নারী গ্রেপ্তার      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী       ● ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বগি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনের চারটি বগিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) পাঞ্জাবের সারাই বানজারা রেলস্টেশনের কাছে থাকা অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কর্মভূমি এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের দিক থেকে পাঁচ নম্বর বগিতে আগুনের সূত্রপাত হয়। এরপর এটি চারটি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনটি অমৃতসার থেকে নিউ জলপাইগুঁড়ির মধ্যে চলাচল করে।

একটি সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো স্পষ্ট কারণ জানা যায়নি।

সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনটির একাধিক বগিতে দাউদাউ করে জ্বলছে আগুন। ওই সময় জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

অপর একটি সূত্র জানিয়েছে, অমৃতসার থেকে যাত্রা শুরুর পর বসন্তপুরা রেলস্টেশনের কাছে পৌঁছানোর পর এটিতে আগুন লাগে। যা রাজপুরা গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: এনডিটিভি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close