বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা      ● ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা      ● প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা দত্ত      ● রমজানের প্রস্তুতি: ১০০ দিন আগ থেকেই যেসব কাজ শুরু করতে হবে      ● সুহাইলের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়      ● পেঁয়াজ কাটলেই চোখে পানি আসে কেন      ● প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!      ● ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান      ● ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন      ● ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ      ● এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন      ● আদালত চত্বরে মেজাজ হারিয়ে ‘গালিগালাজ’ করলেন পরীমণি      
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২০৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার ( ৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৪০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩০১টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ১৯টি ক্যাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১১টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩ টি বাস, ৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ৩৮৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৬২৫টি গাড়ি ডাম্পিং ও ৪১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close