সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন      ● নবীনগরে মেঘনা নদী থেকে নেসলে কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার      ● মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ কাল      ● নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু      ● কালুখালীতে জাতীয় যুব দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ      ● বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান      ● যে ৮ শ্রেণির মানুষকে আল্লাহ ভালোবাসেন      ● এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়      ● হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার      ● বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম      ● আবারও সৌদিতে সতর্কতা জারি      ● আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি      
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই বছর মোট ২৯ দিন ছুটি থাকবে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটি। এই ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন, দুটি শুক্রবার ও দুটি শনিবার।

তিনি বলেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এরমধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন, একটি শুক্রবার ও দুটি শনিবার।

সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিনের সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি ৭ দিনের সাপ্তাহিক ছুটি ৩টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতিত ২২ দিন। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করেছে।

ধর্মীয় উৎসব পালনের জন্য সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় পর্ব অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা একই উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close