রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এলপিজির তীব্র সংকট পাকিস্তানে       ● নতুন পে স্কেলে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা      ● প্রেম নিয়ে জাহ্নবীর সরল স্বীকারোক্তি      ● কিকের আঘাতে মাঠেই জ্ঞান হারালেন নাইজেরিয়ান ফুটবলার      ● বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫      ● কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● গাড়িতে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ : রিজভী      ● ১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা      ● মার্কেটিংয়ে এআই ও মানুষের সমন্বয়ের বার্তা নিয়ে ঢাকায় ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০      ● ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ      ● ডিএমএফ'র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক       
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে। এদিকে সরকার নির্ধারিত এলপিজির দামও প্রতি কেজিতে ১৪ রুপি বাড়িয়ে ২৯৪ রুপি করা হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না।

বেলুচিস্তানের কোয়েটাসহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি এলপিজি বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৭০০ রুপিতে। করাচি ও লাহোরে দাম ৫২০ থেকে ৫৮০ রুপি। আর পেশোয়ারে প্রতি কেজি গ্যাসের দাম ৬০০ থেকে ৬৫০ রুপি।

লাহোরের ভোক্তারা জানিয়েছেন, সরকার নির্ধারিত দাম ২৯৪ রুপি হলেও দোকানগুলোতে প্রতি কেজি এলপিজি ৫৫০ থেকে ৬০০ রুপিতে বিক্রি হচ্ছে। তারা দাম কমাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

লাহোরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তার কারণে তেল ও গ্যাসের দামে প্রভাব পড়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে পাকিস্তান সফলভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছে। দেশে পেট্রোলিয়াম পণ্যের দাম নির্ধারণে স্বচ্ছ ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মালিক জানান, কাতার থেকে গ্যাস সরবরাহ আসছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ভর্তুকি মূল্যে পেট্রোল সরবরাহ করছে বলেও জানান।

এদিকে পাকিস্তান এলপিজি মার্কেটার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার জানিয়েছেন, এলপিজির মূল্য নির্ধারণসংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

তার দাবি, প্রস্তাবিত নীতি কার্যকর হলে এলপিজির দাম ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নীতিটি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আলী হায়দার বলেন, এলপিজির দাম বাড়লে ব্যবসায়ী ও ভোক্তা—উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে তিনি এলপিজি খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল করে বাজারকে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: জিও নিউজ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close