বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       ● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       ● অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন      ● শরীয়তপুরের পদ্মায় নৌ পুলিশের অভিযান      ● অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট      ● কানসাট বাজারে আম পাওয়া যাচ্ছে এখনো      ● ডেঙ্গুতে মা ও অনাগত সন্তানের মৃত্যু      ● নিজ অর্থায়নে ব্যস্ততম সড়ক সংস্কার      ● টুপটুপে এক পরিবারের নিহত ৪ জনের মরদেহ হস্তান্তর      ● পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিলো যুবদল      
পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহা. জাহাঙ্গীর হোসেন, বিএডিসির সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে. এম. শাহনেওয়াজ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close