বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       ● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       ● অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন      ● শরীয়তপুরের পদ্মায় নৌ পুলিশের অভিযান      ● অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট      ● কানসাট বাজারে আম পাওয়া যাচ্ছে এখনো      ● ডেঙ্গুতে মা ও অনাগত সন্তানের মৃত্যু      ● নিজ অর্থায়নে ব্যস্ততম সড়ক সংস্কার      ● টুপটুপে এক পরিবারের নিহত ৪ জনের মরদেহ হস্তান্তর      ● পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিলো যুবদল      ● আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন      ● স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬      
কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম

"নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মোটর-ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক নেতৃবৃন্দ, মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিআরটিএ কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং বিআরটিএ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নুর সাফার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দিন, পিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. মোহাইমেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল, ট্যাংক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক ব্যবস্থা নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। যানবাহনের ফিটনেস থেকে শুরু করে সব চালককে প্রশিক্ষিত করার পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে তুলতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সড়কে নির্দিষ্ট ট্রাফিক আইন মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। এ কারণে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে।

এ সময় চারজন চালককে শ্রেষ্ঠ চালকের পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচনা শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি রোড শো অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close