বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       ● অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন      ● শরীয়তপুরের পদ্মায় নৌ পুলিশের অভিযান      ● অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট      ● কানসাট বাজারে আম পাওয়া যাচ্ছে এখনো      ● ডেঙ্গুতে মা ও অনাগত সন্তানের মৃত্যু      ● নিজ অর্থায়নে ব্যস্ততম সড়ক সংস্কার      ● টুপটুপে এক পরিবারের নিহত ৪ জনের মরদেহ হস্তান্তর      ● পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিলো যুবদল      ● আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন      ● স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬      ● উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই      
অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগন্জ)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২২ পিএম

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অষ্টগ্রাম উপজেলা যুবদল।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর বুধবার দুপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা যুবদল আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। সকাল ১০টা বাজতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঢাকঢোল, রঙবেরঙের ব্যানার, পোস্টার নিয়ে মিছিল করতে শুরু করেন। পরে দুপুর ১১টা ৩০ মিনিটে মিছিলটি কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে শুরু হয়ে অষ্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা যুবদলের সদস্যসচিব আলী রহমান খানের সঞ্চালনায় আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে বিতর্কিত করতে একটি গুপ্ত বাহিনী সব সময় চক্রান্ত করে যাচ্ছে। যুবদল সেই সব চক্রান্ত নস্যাৎ করে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

উক্ত আনন্দ র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মাসুদ রেজা চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ উদ্দিন হালিমসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব যুবায়ের হাসান ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাবেদ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শরীফ রেজা চৌধুরী প্রমুখ।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close