বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       ● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       ● অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন      ● শরীয়তপুরের পদ্মায় নৌ পুলিশের অভিযান      ● অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কোটি টাকার লুট      ● কানসাট বাজারে আম পাওয়া যাচ্ছে এখনো      ● ডেঙ্গুতে মা ও অনাগত সন্তানের মৃত্যু      ● নিজ অর্থায়নে ব্যস্ততম সড়ক সংস্কার      ● টুপটুপে এক পরিবারের নিহত ৪ জনের মরদেহ হস্তান্তর      ● পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার দিলো যুবদল      ● আটোয়ারীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন      
বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী, অনুশীলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।

কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বেগমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close