প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা-কালকিনি সড়কের সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদল নেতা তুহিন হাওলাদার।
দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে বাস, ট্রাক, অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছিল। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তুহিন হাওলাদার নিজস্ব অর্থায়নে পাথর, পিচ ও বিটুমিন দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশের গর্তগুলো ভরাট করে সংস্কার করেন।
তাঁর এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে জনস্বার্থে এগিয়ে আসায় তাঁকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি সড়কটি স্থায়ীভাবে সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ