সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার, কমছে তেল-স্বর্ণ      ● ই-টিন অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমাধান জেনে নিন      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন      ● সাতক্ষীরা শহর উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনার আহ্বান      ● বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল      ● ঝালকাঠিতে গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড      ● কেন্দুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● সৌরবিদ্যুৎ স্থাপনে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশেষ সুবিধা      ● রমজানের কারণে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন একুশের চেতনা নিয়ে      ● ‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী      ● ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মার্কিন বাহিনী      
সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার, কমছে তেল-স্বর্ণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম

বিশ্ববাজারে ডলারের দর কিছুটা কমার পাশাপাশি জ্বালানি তেল ও স্বর্ণের দামেও পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উদ্যোগ, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার কমে আসা এবং প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ১১৫ ডলারে নেমেছে। গত সপ্তাহে তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর উদ্যোগের অংশ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীরা রোববার তেহরানে অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত এই উদ্যোগের খবরে তেলের বাজারে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে।

এদিকে মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হার কমে ৪ দশমিক ৯৭৪ শতাংশ এবং ৩০ বছর মেয়াদি বন্ডের হার ৫ দশমিক ২৯৯ শতাংশে নেমেছে। মুদ্রাবাজারে ইউরোর বিপরীতে ডলারের দর ০.১৬ শতাংশ কমে ১ দশমিক ১২২ ডলারে দাঁড়িয়েছে। ব্রিটিশ পাউন্ডের দর বেড়েছে ০.১ শতাংশ। অন্যদিকে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৯৮৬ দশমিক ১৬ ডলারে নেমেছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ পাঁচটি প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত বাজারে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, সুদের হার অপরিবর্তিত রাখা বা বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি ভবিষ্যৎ মুদ্রানীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বক্তব্যও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এদিকে বিটকয়েনের দাম ০.৬ শতাংশ এবং ইথারের দাম ১.১ শতাংশ কমেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজার   ডলারের দাম   জ্বালানি তেল   স্বর্ণের দাম   ব্রেন্ট ক্রুড   মার্কিন ডলার   কেন্দ্রীয় ব্যাংক   সুদের হার   বিটকয়েন   ইথার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close