শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শুভ শক্তি ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন       ● পৈতৃক জমি নিয়ে বিরোধ      ● পিরোজপুরে দাফনে জামাতের বাঁধা      ● পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় মারুফ গ্রেপ্তার      ● ইকরামুলের দ্রুত সন্ধানের দাবীতে মানববন্ধন      ● ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ      ● ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ছাত্রলীগের সদস্য আটক      ● প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি      ● সরকারি কর্মকর্তাদের আচরণ হতে হবে নাগরিকবান্ধব      ● চাঁপাইনবাবগঞ্জে জাল টাকা ও মাদক উদ্ধার, আটক ৩      ● নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক      ● মেঘনায় আ.লীগের মিছিল এআই দিয়ে তৈরি: বিএনপির নেতাদের দাবি      
শুভ শক্তি ইউনিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম

সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে এবং শুভ শক্তি ইউনিটির অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, থানার সেকেন্ড অফিসার রহমতুল্লাহ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শুভ শক্তি ইউনিটির অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, প্রধান শিক্ষক জানে আলমসহ উপজেলা উন্নয়ন ফোরামের সদস্যরা।

এ সময় মেহেদী হাসান শুভ বলেন, ঐতিহাসিক রাণীসাগর দিঘির সৌন্দর্য বাড়াতে এর চারপাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে। এতে দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে।

ইউএনও ইশরাত জাহান বলেন, শুভ শক্তি ইউনিটির এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ বিভিন্ন এলাকায় সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close