শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যুদ্ধের শঙ্কায় অস্থির আন্তর্জাতিক অঙ্গন      ● গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে, নজর সবার      ● নতুন সিদ্ধান্ত ঘিরে রাজনীতিতে তোলপাড়      ● জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● অগ্রিম বুকিংয়েই বাজিমাতের ইঙ্গিত ‘রামায়ণ’-এর      ● সালাদ থেকে রান্না—ক্যাপসিকাম খাওয়ার ৮ স্বাস্থ্যগুণ      ● ১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’      ● চুয়েটে ৩৩ দিনের অচলাবস্থা, অনিশ্চয়তায় ৬ হাজার শিক্ষার্থী      ● দেশীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষার আহ্বান রিজভীর      ● কাইকের জোড়া গোল, বসুন্ধরা কিংসের বড় জয়      ● নোট অব ডিসেন্ট শিথিল চাইলে কমিটিতে মত দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● সৌদি আরবে হুথি হামলা, বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম      
১৩ ইভেন্ট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২৭ পিএম

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহসভাপতি ও আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা এবং ইফফাত আমবারিন জয়া। এ ছাড়া ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও ‘উল্লাস’ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘উল্লাস’ আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমও অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া গুলশান ইয়ুথ ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রধান ও অফিস সমন্বয়কারী, আয়োজক কমিটির বিভিন্ন কনভেনর ও কো-কনভেনর এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস ২০২৬’ সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী ক্লাব ও তাদের ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাঁদের অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি রাজউকের চেয়ারম্যানের প্রতি মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি, রাজউকের আওতাধীন গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় রাজউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি বলেন, রাজউকের আস্থা ও সহযোগিতা ক্লাবকে আরও উৎসাহিত করেছে। এই আস্থার মর্যাদা রক্ষা করে কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যেতে চায় গুলশান ইয়ুথ ক্লাব।

‘উল্লাস ২০২৬’ আয়োজনের সঙ্গে যুক্ত স্পনসর ও পার্টনারদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর মতে, সবার অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব, সহযোগিতা ও অব্যাহত সমর্থন এই ক্রীড়া উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক অজয় কুমার কুন্ডু। তিনি অতিথি, অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, পৃষ্ঠপোষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের স্বাগত জানান। একই সঙ্গে আয়োজনের সাফল্য কামনায় সবার উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত অতিথি, ক্লাব প্রতিনিধি, পৃষ্ঠপোষক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। এ সময় তিনি ‘উল্লাস ২০২৬’-এর আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতা এবং কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর শুরু হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির পর্দা নামবে।

এবারের স্পোর্টসফেস্টে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট—১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। দেশের বিভিন্ন স্বনামধন্য ২৪টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেবেন ১২০ জনেরও বেশি ক্রীড়াবিদ।

অনুষ্ঠানে মেহেদী হাসান বিভিন্ন প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘উল্লাস ২০২৬’ ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। একই সঙ্গে এ আয়োজন অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করবে।


স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close