শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড
প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর ও রায়পুর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল, প্রায় ৬০০ কেজি ইলিশ মাছ ও পাঁচটি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া দুই উপজেলায় মোট ১৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৫ জনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার কমলনগর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল, প্রায় ৩০০ কেজি ইলিশ মাছ, ১১ জন জেলে ও পাঁচটি নৌকা আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জেলেকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে রায়পুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রায়পুরে অভিযানে জব্দ করা প্রায় ৩০০ কেজি মাছ সাতটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন রক্ষা এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close