শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান
প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৮:৫৮ PM

বিগত নির্বাচনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে সারা দেশে আলেম-ওলামারা বিএনপিকে যেভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ির হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে সম্প্রতি এসেছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।


শুক্রবার (২৩ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সরোয়ার আলমগীর বলেন, “বর্তমান তারেক রহমান সরকার আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করছেন। বেহেশতের টিকিট বিক্রিকারীদের থেকে সতর্ক থাকতে হবে।”


তিনি আরও বলেন, ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


নাজিরহাট বড় মাদ্রাসা (আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম, নাজিরহাট)-এর মুহতামিম মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, আরফাত তোষার, আরমান উদ্দিন কালু, মো. সোলেমান, মোজাম্মেল হক অভি, আমান উল্লাহ, শেখ সুমন, হাসান উল্লাহসহ স্থানীয় আলেম-ওলামারা।


পরে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, মো. ইউসুফ, মো. মহসিন, মো. মান্নান, মো. হাসেম, তারেকুল ইসলাম তারা, নাছির উদ্দীন, মোবারক হোসেন, নুরু উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামারা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close