শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান মোতাহার হোসেন      ● পরোয়ানাভুক্ত মাদক কারবারি রহিম গ্রেফতার       ● ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ      ● ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড      ● পরিত্যক্ত পুকুর পরিষ্কারে প্রশাসনের উদ্যোগ      ● দেশে ফিরেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান      ● ২৩৫ পিচ ‍ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার      ● আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে তারেক রহমান      ● তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী      ● জুমার নামাজের পর আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েল      ● কৃষি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন      ● মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচি নিহত আহত ৬      
ক্লাব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:১১ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপদুয়া দুরন্ত স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে লক্ষ্মীপদুয়া পশ্চিমপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দৌলতপুর ইয়াং স্টার ক্লাব বনাম শিবপুর ইয়াংম্যান্স ক্লাব। রায়কোট উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দীন পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ। প্রধান বক্তা ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইস্রাফিল সোহাগ।

তরুণ সমাজসেবক আব্দুল্লাহ আল ইয়ামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহ পরান মিয়াজী, সমাজসেবক মাঈন উদ্দিন সওদাগর, দুবাই প্রবাসী আব্দুল মন্নান মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল খায়ের, ব্যবসায়ী গোলাপ হোসেন সোহাগ, বাহরাইন প্রবাসী মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ মোল্লা, ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, স্বপন মিয়াজী, বাহরাইন প্রবাসী মোহাম্মদ রিপন, রুহুল আমিন, সমাজসেবক হায়াতুন্নবী, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য আবু কাহার মোফাজ্জল, বিএনপি নেতা মোহাম্মদ আলম, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন প্রমুখ। ফাইনাল খেলায় রেফারি ছিলেন শাহাদাত হোসেন।

লক্ষ্মীপদুয়া দুরন্ত স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল লক্ষ্মীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

ফাইনাল খেলায় ২-০ গোলে শিবপুর ইয়াংম্যান্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় দৌলতপুর ইয়াং স্টার ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন দৌলতপুর ইয়াং স্টার ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ জিসান। প্লেয়ার অব দ্য ম্যাচ হন একই দলের মোহাম্মদ রাকিব।

অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close