শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে যেসব দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী      ● মহাসাগরের নাম নিজের নামে রাখতে চেয়েছিলেন ট্রাম্প      ● সৌদি-হুতি সংঘাত তীব্র, ঝুঁকিতে জ্বালানি ও বিমান চলাচল      ● ৩০ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা      ● আখের স্থান দখল করেছে লেবু      ● কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত      ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬      ● আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?      ● শক্তিশালী টাইফুনে বিপর্যস্ত তাইওয়ান, বন্ধ রেল-ফেরি চলাচল      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      ● বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্রেন্ট ক্রুড ছাড়াল ১১৩ ডলার      ● এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু      
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত ৪৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ AM আপডেট: ২৩.১০.২০২৬ ১:০৪ PM

চীনের দুর্গম তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৬ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়।

আঞ্চলিক রাজধানী লাসা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। স্থানীয় কর্মকর্তাদের বরাতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের সময় বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রেস্তোরাঁ থেকে কর্মীদের দ্রুত বেরিয়ে আসতে এবং সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে যেতে দেখা গেছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হন।

এদিকে, গত আগস্টে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ওই বন্যার উৎপত্তি নেপাল-তিব্বত সীমান্তের কাছে। পরে পানির প্রবল স্রোতে নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বহু বাড়িঘর ও স্থাপনা ভেসে যায়।

অন্যদিকে, ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close