সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে ইমরানের আবেদনের শুনানি ২৬ অক্টোবর      ● ক্যামেরা থেকে এআই, টেকনো ক্যামন স্লিম ৫জিতে কী থাকছে?      ● বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবিতে কৌতূহল      ● শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী      ● কিশোর গ্যাং মোকাবিলায় কমিটির সভাপতি ইউএনও      ● ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বরিশালে কথিত চিকিৎসককে জরিমানা      ● শরীয়তপুরে পদ্মা নদীতে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও মারজান হোসাইন      ● আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি      ● শিবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ: ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ      ● নতুন বন্ধু পাতানোর দিন আজ, অটুট থাকুক পুরোনো বন্ধন      ● পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক      
ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে ইমরানের আবেদনের শুনানি ২৬ অক্টোবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে বলিউড অভিনেতা ইমরান খানের করা আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর হবে। সোমবার বোম্বে হাইকোর্ট এ দিন ধার্য করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল মুম্বাইয়ের বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)। রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে গত ১৪ অক্টোবর এ নোটিশ দেওয়া হয়। নির্দেশটিকে স্বেচ্ছাচারী, বেআইনি ও অসাংবিধানিক দাবি করে ১৭ অক্টোবর বোম্বে হাইকোর্টে আবেদন করেন তিনি।

সোমবার ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানান। পরে আদালত ২৬ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেন।

আবেদনে ইমরান দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের প্রচারণার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্বাধীনভাবে পরিস্থিতি যাচাই না করে জনচাপের মুখে নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নোটিশ বাতিল ও এর কার্যকারিতা স্থগিতের পাশাপাশি তাঁকে দেশ থেকে বের করে দেওয়া, লুকআউট নোটিশ জারি, কালো তালিকাভুক্ত করা কিংবা ওসিআই মর্যাদায় হস্তক্ষেপের মতো পদক্ষেপ থেকে কর্তৃপক্ষকে বিরত রাখার আবেদন জানিয়েছেন অভিনেতা।

এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর পুলিশ ইমরানকে আটক করে। পরে বিজেপি নেতা কিরিত সোমাইয়া মুম্বাইয়ের গামদেবী থানায় তাঁর বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এফআইআর করেন। এদিকে, ১৭ অক্টোবর এফআরআরও তাঁর ওসিআই নিবন্ধন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আলাদা কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে হাইকোর্টে করা আবেদনে ওই নোটিশকে চ্যালেঞ্জ করেননি ইমরান।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইমরান খান   বলিউড   বোম্বে হাইকোর্ট   ভারত ছাড়ার নোটিশ   ওসিআই কার্ড   ভারতীয় রাজনীতি   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close