বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
দুর্গাপূজায় বৈশাখী টিভির নানা আয়োজন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম

শারদীয় দুর্গাপূজার দশমী উপলক্ষে ২১ অক্টোবর বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। দিনব্যাপী এ আয়োজনে থাকছে গান, নাটক ও চলচ্চিত্র।

সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮টা ২০ মিনিটে লিটু সোলায়মানের প্রযোজনায় ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। সকাল ৯টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্রের পূজার গান নিয়ে প্রচার হবে ‘মিউজিক অ্যালবাম’। দুপুর ১টায় নিকোলাস হীরার প্রযোজনায় প্রচার হবে ‘শুধু সিনেমার গান’।

এ ছাড়া সকাল ১০টায় প্রচার হবে শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘নবাব’। দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘পোড়ামন-২’। রাত ১০টায় প্রচার হবে মহিন খানের রচনা ও পরিচালনায় পূজার বিশেষ নাটক ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাসনুভা তিশাসহ অনেকে।

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘সম্প্রীতির এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বসবাস। বাংলা সংস্কৃতিতে মিশে আছে প্রতিটি উৎসব। দুর্গাপূজাও তেমনি একটি—যা হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসব। এ উপলক্ষে বৈশাখী টিভির পর্দায় বর্ণাঢ্য তেমন আয়োজন না থাকলেও, যতটুকু করেছি তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।’





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বৈশাখী টিভি   দুর্গাপূজা   দশমী   টেলিভিশন অনুষ্ঠান   নবাব   পোড়ামন-২   বিশেষ নাটক   বিনোদন খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close