প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

দুর্গাপূজার বিদায়ের দিনে উৎসবের আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।
দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সকালে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ এবং সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন শাওন।
উৎসবে অংশ নেওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, ‘আমাদের বন্ধু ঈদের দিন বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’ শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সিঁদুর খেলা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি